ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরে পায়ের ওপর মোটরসাইকেলের চাকা উঠে পড়াকে কেন্দ্র করে পলাশ (২৮) নামের এক যুবক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পলাশকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত পলাশ মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের মো. আবুল হাসেমের ছেলে।
স্থানীয়রা জানান, পলাশ মোটরসাইকেল নিয়ে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে গেটের বাইরে আসার সময় অসাবধানতাবসত মাইশা ফার্মেসির কর্মচারী মো. ওয়সিমের পায়ের ওপর মোটরসাইকেলের চাকা তুলে দেন। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওয়াসিম মোটরসাইকেল চালক পলাশের ওপর হামলা চালালে পলাশ আহত হয়। এসময় পলাশের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
