ঝিনাইদহে অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরি, সুইট হোটেলকে জরিমানা

আপলোড তারিখঃ 2022-08-25 ইং
ঝিনাইদহে অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরি, সুইট হোটেলকে জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরি এবং বিক্রির অপরাধে সুইট হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচির আওতায় গতকাল বুধবার দুপুরে শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। সেসময় শহরের সুইট হোটেল ও ভাই ভাই কনফেকশনারিতে অস্বাস্থ্য, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। মানবাধিকার কর্মী ও সাংবাদিক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, আবিদুর রহমান লালুর মালিকানাধীন সুইট হোটেলে বাসি গ্রিল ও বিভিন্ন খাবার বিক্রি হচ্ছিল। এ সময় হাতেনাতে প্রমাণিত হওয়ায় স্ইুট হোটেলকে ৩০ হাজার ও ভাই ভাই কনফেকশনারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)