গাংনীতে র‌্যাবের অভিযানে তিনটি ককটেলসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2022-08-25 ইং
গাংনীতে র‌্যাবের অভিযানে তিনটি ককটেলসহ দুজন আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী থেকে তিনটি ককটেলসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর সদস্যরা। গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে গাংনী উপজেলার ভাটপাড়া নীলকুঠি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদাইলকাটি গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে আব্দুল আলীম স্বপন (৩৫) ও একই উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত সাকেম মণ্ডলের ছেলে সিফাত আলী (৫৫)। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প-৬ এর অপারেশন কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেলের দিকনির্দেশনায় সিপিসি-২ গাংনী র‌্যাব ক্যাম্পের ডিএডি নুরুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গাংনী র‌্যাব ক্যাম্পের ডিএডি নুরুল আমিন জানান, গতকাল বুধবার ভোরে উপজেলার সাহারবাটি এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভাটপাড়া এলাকায় কয়েকজন মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গাংনী র‌্যাব ক্যাম্পের এসআই প্রদ্যুৎ কুমার ও শহিদুল ইসলাম, পিসি আব্দুস সাত্তার, এএসআই ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুল আলীম স্বপন ও সিফাত আলী পালানোর চেষ্টা করলে র‌্যাবের অভিযানিক দল তাদেরকে আটক করেন। এসময় তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে লাল রংয়ের শপিং ব্যাগে মোড়ানো কৌটার মতো ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়। জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ওই গ্রামের বাবর আলীর বাড়িতে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে ককটেলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা। একই সময়ে তাদের কাছ থেকে ১ টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪ শ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা দায়েরের পর গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আটককৃতদের গতকাল বুধবার মেহেরপুর আদালতে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)