চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ অভিযানে আটক ৬ জনের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-08-25 ইং
চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ অভিযানে আটক ৬ জনের কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে আটককৃতদের মধ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া। দণ্ডপ্রাপ্তরা হলেন- আতিয়ার (১৯), দেলোয়ার হোসেন (১৯), জিতু (২৫), শিতল (২৩), রবিন আহামদ (২৪) ও শহরের আলোচিত মাদকাসক্ত লিয়াকত (৬০)। পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের উৎপাতমুক্ত চুয়াডাঙ্গা গড়তে নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। ওই অভিযানে গত মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন অপরাধে ২৩ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ৬ জনের মাদকের সাথে সম্পৃক্ততা থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে লিয়াকতকে তিন মাসসহ বাকিদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)