চুয়াডাঙ্গায় দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-08-24 ইং
চুয়াডাঙ্গায় দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ২ কেজি গাঁজাসহ সাজেদা খাতুন (৪১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সাজেদা খাতুন দর্শনা থানার পরানপুর বেলেমাঠ পাড়ার মৃত মোসলেম আলীর স্ত্রী। এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউলাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে বড় দুধপাতিলা গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সাজেদা খাতুনকে আটক করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সাজেদা খাতুনকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)