মেহেরপুরের সিংহাটি থেকে গাঁজাসহ মাদকসেবী আটক

আপলোড তারিখঃ 2022-08-24 ইং
মেহেরপুরের সিংহাটি থেকে গাঁজাসহ মাদকসেবী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার পূর্ব সিংহাটি গ্রাম থেকে ১১০ গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম (৩০) নামের এক মাদকসেবীকে আটক করেছে বারাদী ক্যাম্প পুলিশ। আটক সাইফুল সিংহাটি পূর্বপাড়ার মৃত ইউসুফ মণ্ডলের ছেলে। জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বারাদী ক্যাম্পের ইনচার্জ এসআই মফিজুল ইসলাম, এএসআই সিদ্দিকুর রহমান ও এএসআই সাখাওয়াত হোসেন ফোর্স নিয়ে ১১০ গ্রাম গাঁজাসহ সাইফুলকে আটক করে। এএসআই সিদ্দিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল থেকে ১১০ গ্রাম গাঁজাসহ সাইফুলকে আটক করে ক্যাম্প হেফাজতে আনি। পরবর্তীতে গাঁজাসহ তাকে মেহেরপুর সদর থানায় প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)