চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন আটক

আপলোড তারিখঃ 2022-08-24 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৩ জন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বেপরোয়াভাবে বৃদ্ধি পাওয়া কিশোর গ্যাং, মাদকদ্রব্য নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানে নেমেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা পুলিশসহ জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের উৎপাত মুক্ত চুয়াডাঙ্গা গড়তে নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের নেতৃত্বে এই অভিযান চলছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ পুলিশের ওপর আস্থা অর্জনে এ ধরণের অভিযান চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)