চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলামকে রুইথনপুর পূর্বপাড়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-08-23 ইং
চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলামকে রুইথনপুর পূর্বপাড়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর পূর্বপাড়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম-সেবাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়। রুইথনপুর গ্রামের সন্তান ও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণের সাহিত্য সম্পাদক এম এ মামুন এবং রুইথনপুর পূর্বপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল জলিল ও সম্পাদক জহুরুল ইসলাম উপস্থিত থেকে মসজিদ কমিটির পক্ষ থেকে সংবর্ধিত বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধিত অতিথি রুইথনপুল গ্রামের মসজিদ কমিটি ও গ্রামবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমার চাকরির জীবনে চুয়াডাঙ্গার রুইথনপুর গ্রামের মানুষের কথা আমার মনে থাকবে।’ তিনি আরও বলেন, ‘আপনাদের আগ্রহে এবং বিশেষ করে সাংবাদিক মামুন সাহেবের কারণে আল্লাহ তায়ালার অশেষ রহমতে রুইথনপুর জামে মসজিদের উদ্বোধনীতে জুম্মার নামাজ আদায় ও আল্লাহর ঘর নির্মাণে আমি স্মৃতি রাখতে পেরে নিজেকে খুবই ধন্য ও ভাগ্যবান মনে করি। রুইথনপুর গ্রামবাসীদের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। আমি যতদিন বেঁচে থাকব, আমার স্মৃতিপটে রুইথনপুর পূর্বপাড়া জামে মসজিদের স্মৃতি আমাকে আনন্দ দেবে।’ বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম-সেবা বলেন, ‘বিদায় বেলায় আপনাদের বলব ভালো কাজের সাথে থাকবেন, ভালোবাসবেন মাটি ও মানুষকে। আপনাদের সবার মঙ্গলময় জীবন কামনা করি।’ এসময় সাংবাদিক এম এ মামুন বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলামের উদ্দেশ্যে বলেন, ‘আপনি চাকরির সূত্রে বদলি যেখানেই হোক, সেখানেই আলোকিত থাকবেন এবং আগামীতে আপনার মতো আলোকিত মুখ আবার এই চুয়াডাঙ্গাবাসীর মাঝে আসবে এই আশা করি।’ তিনি আরও বলেন, ‘এও আশা করি আগামীতে আরও পদোন্নতি নিয়ে খুলনা বিভাগের দায়িত্বে আসবেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)