চুরি করতে এসে চাষিকে পিটিয়ে মারলেন চোরেরা

আপলোড তারিখঃ 2022-08-23 ইং
চুরি করতে এসে চাষিকে পিটিয়ে মারলেন চোরেরা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহে চোরের ঘুষিতে মনু পাঠান (৬৫) নামে এক মাল্টা চাষীর মৃত্যু হয়েছে। গত রোববার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামে। নিহত মনু পাঠান ওই গ্রামের মৃত আলী পাঠানের ছেলে। নাজমুল হুদা নামে এক গ্রামবাসী জানান, মনু পাঠান বাড়ির পাশের ১৫ কাঠার একটি জমিতে মাল্টার আবাদ করেন। মাল্টা খাওয়ার উপযোগী হওয়ায় তিনি ওই বাগান প্রতি রাতে পাহারা দিতেন। গত রোববার রাতে বাড়ির ছাদ থেকে মাল্টা বাগান দেখছিলেন তিনি। এমন সময় দুই যুবক বাগানে প্রবেশ করে ফল ছিঁড়তে থাকে। এ দৃশ্য দেখে মনু পাঠান বাগানে যান। এসময় এক যুবক পালিয়ে গেলেও আরেকজনকে ধরে ফেলেন তিনি। ওই যুবক মনু পাঠানকে কিল-ঘুষি মারলে বুক গেল বলে চিৎকার করে ওঠেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, অপরাধী শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)