ফুলের রশি দিয়ে গাড়ি টেনে চুয়াডাঙ্গার পুলিশ সুপারকে বিদায়

আপলোড তারিখঃ 2022-08-22 ইং
ফুলের রশি দিয়ে গাড়ি টেনে চুয়াডাঙ্গার পুলিশ সুপারকে বিদায় ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রায় তিন বছরের কর্মজীবন শেষে বদলি সূত্রে বিদায় নিলেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবা। সোমবার বেলা ১২টায় পুলিশ সুপার জাহিদুল ইসলাম-বিপিএম-সেবা চুয়াডাঙ্গা ছেড়ে নতুন কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওনা হন। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের বাস ভবন থেকে বিদায়ী পুলিশ সুপারকে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। এরপর ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে পুলিশ সুপারকে বসিয়ে সামনের দুই পাশের ফুলের রশি ধরে পুলিশের সদস্যরা টেনে পুলিশ সুপারের বাস ভবন থেকে পুলিশ পার্ক লেন রোড (এসপি গলি) হয়ে কোর্ট রোড সড়ক পর্যন্ত নিয়ে যায়। এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় পুলিশ সুপারকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সদস্যরা। `` এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাসসহ সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই, পুলিশ লাইন, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ। উল্লেখ্য, পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা গত ৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এক হাজার ৭৯ দিন তথা প্রায় তিন বছর দায়িত্ব পালন করেছেন তিনি। সম্প্রতি তিনি চুয়াডাঙ্গা জেলা হতে সিআইডি ঢাকায় বদলীর আদেশপ্রাপ্ত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)