চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-08-20 ইং
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পুলিশ সুপার জাহিদুল ইসলামকে (বিপিএম-সেবা) বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় চেম্বার ভবনের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক। এসময় চুয়াডাঙ্গার বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘চুয়াডাঙ্গাতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই আমি সর্বদা এ জেলার মানুষের কল্যাণে কাজ করেছি।’ এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের জগলু, চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু ও ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহব্বুল ইসলাম সেলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক এসএম তসলিম আরিফ বাবু, একেএম সালাউদ্দিন মিঠু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, মো. তাজুল ইসলাম, কিশোর কুমার কুন্ডু এএনএম আরিফ ও সুরেশ কুমার আগরওয়ালা, জেলা পরিবেশক সমিতরি সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রিংকুসহ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক হারুন অর রশিদ। এসময় বিদায়ী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম-সেবাকে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)