৩ শিক্ষকের ২ জন ছাড়লেন চাকরি; প্রধান শিক্ষকের হদিস নেই

আপলোড তারিখঃ 2022-08-20 ইং
৩ শিক্ষকের ২ জন ছাড়লেন চাকরি; প্রধান শিক্ষকের হদিস নেই ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ছুটি নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা দুই সহকারি শিক্ষক স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। গত ১৬ আগস্ট তাদের অব্যাহতি পত্র গ্রহণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। অপরদিকে ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা প্রধান শিক্ষক নিগার সুলতানার কোনো হদিস পায়নি শিক্ষা কর্মকর্তারা। চুয়াডাঙ্গার হাজরাহাটি ও ভিমরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের কর্তব্যে অবহেলা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে নড়েচড়ে বসেন শিক্ষা কর্মকর্তারা। জেলা শিক্ষা অফিস জানিয়েছেন, ছুটি নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছে চুয়াডাঙ্গার হাজরাহাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা ও সহকারি শিক্ষক নীনা শাহরিয়ার। একইভাবে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেক সহকারি শিক্ষক নিপা শাহরিয়ার। তাদের কর্তব্যে অবহেলার ব্যাপারে উপজেলা শিক্ষা কার্যালয় একটি অভিযোগ পত্র পাঠায় জেলা কার্যালয়ে। এরইমধ্যে ওই দুই সহকারি শিক্ষক নীনা শাহরিয়ার ও নিপা শাহরিয়ার স্বেচ্ছায় চাকরি ছাড়তে চেয়ে আবেদন পত্র জমা দিলে সেই আবেদন গ্রহণ করেন জেলা শিক্ষা অফিসার। চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, তারা এখন আর ওই পদে বহাল নেই। ওই দুটি পদ শুন্য ঘোষণা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান আছে। তার কোনো হদিস মিলছে না। তার বিরুদ্ধে রায় ঘোষণা হলেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)