মেহেরপুরের কলাইডাঙ্গা মোমিনপুর ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ

আপলোড তারিখঃ 2022-08-20 ইং
মেহেরপুরের কলাইডাঙ্গা মোমিনপুর ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা মোমিনপুর ঈদগাহ কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঈদগাহ ময়দানে ঈদগাহ কমিটির উপদেষ্টা মাওলানা তালেব উদ্দীন ও সাধারণ সম্পাদক প্রফেসর আ. ওয়াদুদ এ বৃক্ষরোপণের উদ্বোধন করেন। এসময় আব্দুল ওয়াদুদ বলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা এই উদ্যোগ নিয়েছি। তাছাড়া এই বৃক্ষরোপণের মধ্যদিয়ে ঈদগাহের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুজ্জামান মুকুল, আ. ওয়াদুদ, রকিব উদ্দীন, আজিজুল হক, আজিল, জিনারুল, বাপ্পারাজ, শফিকুল ইসলাম শফি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)