দামুড়হুদায় রাস্তা সিসি ঢালাই ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-08-20 ইং
দামুড়হুদায় রাস্তা সিসি ঢালাই ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের হাট-বাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে দামুড়হুদা বাসস্ট্যান্ড হাটের ভেতরের রাস্তা সিসি ঢালাই ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এ কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন বগা, সদর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলামসহ স্থানীয় জনগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)