মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-08-20 ইং
মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবু কালাম (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ফতেপুর গ্রামের বেলতলা পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত আবু কালাম ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। প্রতিবেশী আরিফুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে বেড়া পরিস্কার করছিলেন ভ্যানচালক আবু কালাম। সে সময় বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)