কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোবিন্দহুদা একদশের জয়

আপলোড তারিখঃ 2022-08-19 ইং
কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোবিন্দহুদা একদশের জয় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা পূর্বপাড়া শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোবিন্দহুদা একাদশ জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা একাদশ ও দামুড়হুদার গোবিন্দহুদা একাদশের মুখোমুখী হয়। খেলায় নির্ধারিত সময়ে গোবিন্দহুদা একাদশ আরামডাঙ্গা একাদশকে ৫-১ গোলে পরাজিত করে। ফাইনাল খেলায় ফুটবল টুর্নামেন্টের সভাপতি কামরুজ্জামানান রানার সভাপতিত্বে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ. সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টুসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)