গাংনীতে প্রবাস ফেরত ব্যক্তির মৃত্যু নিয়ে গুঞ্জন!

আপলোড তারিখঃ 2022-08-19 ইং
গাংনীতে প্রবাস ফেরত ব্যক্তির মৃত্যু নিয়ে গুঞ্জন! ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীর হেমায়েতপুরে মঈনুদ্দীন (৪৮) নামের প্রবাস ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। তবে মঈনুদ্দীনের মৃত্যু নিয়ে চলছে নানা গুঞ্জন। স্ত্রী জুলেখা বলছেন, স্বামী মঈনুদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মঈনুদ্দীনের বোন, মামাসহ প্রতিবেশীদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ মঈনুদ্দীনের মৃত্যুর খবর আসে। তিনি অসুস্থ এমন তথ্য কারো কাছে ছিল না। দুই মাস আগে মঈনুদ্দীন মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। মঈনুদ্দীনের বোন শিরিনা জানান, তাঁর ভাই ১৫ বছর যাবত মালয়েশিয়া থাকেন। বছর পাঁচেক আগে বাড়িতে আসার পর মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তখন কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি না এসে সরাসরি মালয়েশিয়া চলে যান। এবার বাড়ি এসে স্ত্রীর কারণেই প্রাণ গেল তাঁর। ভাইকে পরিকল্পিতভাবে কেমিক্যাল খাওয়ানোর কারণে মারা গেছে। এই কথা জানিয়েছেন মঈনুদ্দীনের মামা আব্দুস সাত্তারসহ প্রতিবেশীরা। তাঁরা জানান, জুলেখা তাঁর শাশুড়ীকেও বিষপান করিয়ে মেরে ফেলে। সে সময় গ্রামের লোকজন বিষয়টি গোপন করায় জুলেখা রক্ষা পায়। স্থানীয়দের দাবি, স্বামীর অবর্তমানে স্ত্রী জুলেখা স্থানীয় এক জনপ্রতিনিধিসহ কয়েকজনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। দেশে ফেরার পর স্বামী তার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। এ জন্যই মঈনুদ্দীনকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মঈনুদ্দীনের বোনসহ অন্যান্যরা অভিযোগ করছেন তাই জটিলতা এড়াতে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)