কার্পাসডাঙ্গায় দিনে-দুপুরে সবজি বিক্রেতার টাকা চুরি!

আপলোড তারিখঃ 2022-08-19 ইং
কার্পাসডাঙ্গায় দিনে-দুপুরে সবজি বিক্রেতার টাকা চুরি! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে কাঁচামাল ব্যবসায়ীর টাকা চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারের কাঁচামাল ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিজা কাঁচা সবজি কেনার জন্য বাড়ি থেকে ২০ হাজার টাকা নিয়ে সবজির দোকান খুলে একটি বস্তার নিচে টাকাগুলো রেখে দিয়ে বেগুন ও পটলের দাম করছিলেন। এগুলো নেয়ার পর টাকা দিতে গেলে দেখেন টাকাগুলো আর নেই। চোরেরা চুরি করে নিয়ে গেছে। টাকার ব্যাগটি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশের সবজি বিক্রেতেরা তাঁর দোকানে অনেক খোঁজাখুঁজি করেও টাকার ব্যাগ পায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)