ঝিনাইহে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড তারিখঃ 2022-08-19 ইং
ঝিনাইহে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে অতিরিক্ত দামে ডিম, তেল, সার ও মাংস বিক্রির অপরাধে ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন হাটখোলা, হাটের রাস্তাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। শহরের বিভিন্ন দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম ও তেল বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের সত্যতা পাওয়ায় ৬টি দোকানে ১২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)