দর্শনায় ছাগল পালন ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-08-19 ইং
দর্শনায় ছাগল পালন ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে দিনব্যাপী ছাগল পালন বিষয়ে প্রতিবন্ধী অভিভাবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মৌচাক কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রাসরণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল-মামুন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তা জয়নগর, শ্যামপুর, ছয়ঘরিয়া, মদনা, বাড়াদী, কুড়ুলগাছি, রুদ্রনগর, রামনগর, দর্শনাসহ ৯টি গ্রামের ১৬ জন অভিভাবক প্রশিক্ষণার্থী অংশ নেয়। প্রশিক্ষণ পরবর্তীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় ও মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রত্যেক প্রতিবন্ধী পরিবারকে দুটি করে মা ছাগল বিনামূল্যে প্রদান করা হবে। প্রশিক্ষণ পরিচালনা করেন মকবুল হোসেন। সহযোগিতায় ছিলেন শান্তনা ইয়াসমিন ও জিল্লুর রহমান রিপন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)