আলমডাঙ্গায় গ্যাসের চুলা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

আপলোড তারিখঃ 2022-08-18 ইং
আলমডাঙ্গায় গ্যাসের চুলা থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:আলমডাঙ্গা পৌর এলাকার ওয়াপদা এলাকায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ‘সিস্টার কিচেন’ নামের এক খাবারের দোকানের প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। ঘটনাস্থলে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ আগুন ধরে মুহূর্তের মধ্যে আগুন ঘরের চালে ও দোকান ঘরে ছড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আলমডাঙ্গা পৌর শহরের ওয়াপদা এলাকায় ‘সিস্টার কিচেন’ নামের একটি রেস্টুরেন্ট অবস্থিত। এ কিচেনটি পরিচালনা করছেন স্কুল শিক্ষিকা দিলরুবা খাতুন। গতকাল বুধবার সকালে দিলরুবার স্বামী তানছেন জামান রান্নার কাজ করছিলেন। এসময় গ্যাসের চুলার ওপরে তেল গরম করতে দেন তিনি। গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ চুলায় আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে আগুন ঘরের চালে ও দোকান ঘরে ছড়িয়ে পরে। আগুন লেগে রান্না ঘর ও দোকানের টিনের ঘরে আগুন লাগলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকার ঘরে থাকা এসি, ফ্রিজসহ নানা জিনিস পুড়ে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় তানছেন জামান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে চুলায় তেল গরম করতে দেওয়া হয়। হঠাৎ করে তেলে আগুন লেগে যায়। নেভানোর চেষ্টা করা হলেও তা ভয়াবহ আকার ধারণ করে। আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অপারেশন মিজানুর রহমান জানান, ‘খবর পেয়ে পানি বহনকারী গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ১৫-২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তার কিছুক্ষণ পরই আগুন পুরোপুরি নিভে যায়। তিনি আরও জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। দোকানে থাকা সকল মালামাল পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। আনুমানিক প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)