জীবননগর পৌর শহরে আবারও মরা গরু জবাই করে মাংস বিক্রি

আপলোড তারিখঃ 2022-08-18 ইং
জীবননগর পৌর শহরে আবারও মরা গরু জবাই করে মাংস বিক্রি ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌর শহরে চারদিনের ব্যবধানে আবারও অসুস্থ মৃত গরু জবাই করে প্রকাশ্যে মাংস বিক্রি করার সময় পৌর কর্তৃপক্ষের কাছে এবার হাতেনাতে আটক হলো অভিযুক্ত কসাই আরজ আলী (৩৫)। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত কসাই আরজ আলী ভবিষ্যতে আর এমন কাজ করবে না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পায়। জীবননগর বাজারের প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন খোলা স্থানে গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে জীবননগর বাজারের কসাই আরজ আলী গরুর মাংস বিক্রি করছিলেন। কিছুক্ষণ পর তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বাড়ি থেকে মরা গরু জবাই করে বিক্রি করছেন। এ সংবাদের ভিত্তিতে পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর অজয় কুমার ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে মাংস জব্দ করে পৌর চত্বরে নিয়ে আসেন। পরে জব্দকৃত পচা মাংসে কেরোসিন ঢেলে মাটিতে পুতে ধ্বংস করেন। জীবননগর পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর অজয় কুমার বলেন, একটি মাধ্যমের সূত্রে জানতে পারলাম জীবননগর বাজারের আরজ আলী নামের এক কসাই একটি অসুস্থ গরু জবাই করেছে। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তার প্রমাণ পাওয়ায় সমস্ত মাংস জব্দ করা হয় এবং জব্দকৃত মাংস মাটিতে পুঁতে রাখা হয়। এ ধরণের কর্মকাণ্ড যাতে আর না করে, সে জন্য কসাই আরজ আলীর নিকট থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘জরিমানা কিংবা অন্য শাস্তি দেয়ার কোনো বিধান না থাকায় আমরা অভিযুক্ত কসাইকে কোনো শাস্তি দিতে পারিনি। তবে সে আর এমন কাজ কখনো করবে না মর্মে মুচলেকা দিয়েছে। অন্যদিকে বাজারের সকল কসাইকে ডেকে সতর্ক করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)