কার্পাসডাঙ্গায় বেক্সিমকো ফার্মার সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-08-18 ইং
কার্পাসডাঙ্গায় বেক্সিমকো ফার্মার সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: ‘স্বাস্থ্যজ্জ্বল গ্রামবাংলা’ স্লোগানে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বেক্সিমকো ফার্মার সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কার্পাসডাঙ্গা জামাল মার্কেটের দ্বিতীয় তলায় এলাকার পল্লী চিকিৎসকদের নিয়ে কার্পাসডাঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী ও লাইফ কেয়ারের সত্ত্বাধিকারী নসকর আলীর আয়োজনে বেক্সিমকো ফার্মা এ সাইন্টিফিক সেমিনারের আয়োজন করেন। কার্পাসডাঙ্গা বিসিডিএস-র সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সেমিনার পরিচালনা করেন (ওআরএমএস) সামাইল ইসলাম। উপস্থিত ছিলেন বেক্সিমকো ফার্মার রিজিওনাল সেলস্ অফিসার এস এম সাজ্জাদ হোসেন। সেমিনার শেষে পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে অনেকেই একই নম্বর পাওয়ায় লটারি করে ১ম, ২য় ও ৩য় পুরস্কারে ভূষিত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)