গার্ডার চাপায় নিহত রুবেলের লাশ মেহেরপুরে দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-08-18 ইং
গার্ডার চাপায় নিহত রুবেলের লাশ মেহেরপুরে দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ঢাকার উত্তরায় গার্ডার চাপায় নিহত রুবেলের লাশ মেহেরপুর সদর উপজেলার রাজনগর ঘোড়ামারা গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মা-বাবার পাশে তাঁকে শায়িত করা হয়। এর আগে গত মঙ্গলবার রাত দেড়টার দিকে রুবেলের লাশ তাঁর গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে এসে পৌঁছায়। এসময় রুবেলের বাড়িতে আহাজারি শুরু হয়। রাজনগর জামে মসজিদের পেশ ইমাম তাঁর জানাযার নামাজ পড়ান। এর আগে গ্রামের শত শত মানুষ তার লাশ একনজর দেখার জন্য ভীড় জমায়। উল্লেখ্য, গেত সোমবার বৌ-ভাত শেষে বর-কনেসহ পরিবারের লোকজন নিয়ে রুবেল মিয়া উত্তরা থেকে আশুলিয়া ফিরছিলেন। পথে গার্ডার দুর্ঘটনায় বর-কনে বেঁচে গেলেও গাড়িতে থাকা অপর পাঁচজন ঘটনাস্থলে নিহত হয়

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)