মারামারি মামলায় পরোয়ানাভূক্ত হকপাড়ার অপু ও সিনেমা হলপাড়ার অন্তর আটক

আপলোড তারিখঃ 2017-07-14 ইং
মারামারি মামলায় পরোয়ানাভূক্ত হকপাড়ার অপু ও সিনেমা হলপাড়ার অন্তর আটক ছবির ক্যাপশন:
`20577_1942235532655189_293159590_n` নিজস্ব প্রতিবেদক: মারামারি মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর ফাড়ি পুলিশ। গতরাত দুইটার দিকে পৌর এলাকার হকপাড়া ও সিনেমাহলপাড়ার নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতরাতেই আটককৃত অপু ও অন্তরকে চুয়াডাঙ্গায় থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়া ও সিনেমা হলপাড়ায় অভিযান চালায় সদর ফাড়ি পুলিশ। এসময় একই মারামারি মামলার ওয়ারেন্টভূক্ত দুই আসামি আটক করা হয়। ফাড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামি হকপাড়ার খোকনের ছেলে অপুকে (৩২) আটক করেন। এছাড়া একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সিনেমা হলপাড়ার মোকলেছুর রহমানের ছেলে অন্তরকে (২৮) আটক করা হয়। গতরাতেই তাদের চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়েছে। আজ শনিবার আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)