চুয়াডাঙ্গায় অসুস্থ নেতাদের পাশে বিএনপির নেতৃবৃন্দ

আপলোড তারিখঃ 2022-08-18 ইং
চুয়াডাঙ্গায় অসুস্থ নেতাদের পাশে বিএনপির নেতৃবৃন্দ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:গত ১১ আগস্ট চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেহেলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকনের শরীরের বিশেষ অঙ্গে অস্ত্রপচার করা হয় খুলনা সিটি হাসপাতালে। খুলনা সিটি হাসপাতালে চিকিৎসা শেষে জেহেলায় নিজ বাসভবনে গত ১৫ আগস্ট ফিরে আসেন। এবং গত ১২ আগস্ট চুয়াডাঙ্গা জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাসভবনে আছেন। উভয় নেতাদের শারীরিক খোঁজখবর নিতে তাঁদের বাসভবনে যান বিএনপি নেতৃবৃন্দ। গতকাল বুধবার পৃথক সময়ে তাঁরা অসুস্থ নেতাদের বাসায় যান। `` এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মাহাবুব। এসময় সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন ও চুয়াডাঙ্গা জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের আশু সুস্ততা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)