চুয়াডাঙ্গা সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-08-18 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় সরকারি কলেজ মাঠে এ খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। উদ্বোধন অনুষ্ঠানে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফরহাদ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম, শিক্ষক পরিষদের সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ বলেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অনুশীলন করতে হবে, আমরা ক্রিকেটে বিশ্বের মানচিত্রে একটা জায়গা করে নিতে পেরেছি। কিন্তু ফুটবলে আমরা পিছিয়ে আছি। আমাদের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সকলের দেশের প্রতি আন্তরিক হতে হবে, দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, দেশের প্রতি আনুগত্য থাকতে হবে। তিনি আরও বলেন, সরকারি কলেজের ফুটবল টুর্নামেন্ট একটি ঐতিহ্যবাহী খেলা। শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রাও এ খেলার আনন্দ উপভোগ করেন। জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে ভালো খেলোয়াড় তৈরি হওয়ার জন্য চর্চা হয়। খেলার উদ্বোধন অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। বেশ কয়েকদিন উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে ১৫টি দলের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)