চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এসপি জাহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-08-18 ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এসপি জাহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো, কামরুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএমসেবা চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার হিসেবে ৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন। প্রায় তিন বছর আপমর জনসাধারণের নিরবচ্ছিন্ন সেবাদান করে চলছেন। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা হতে সিআইডি ঢাকায় বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)