তিতুদহে ৪জন ওয়ারেন্টভুক্ত আসামি আটক

আপলোড তারিখঃ 2017-07-14 ইং
তিতুদহে ৪জন ওয়ারেন্টভুক্ত আসামি আটক ছবির ক্যাপশন:
`20170714_091906` তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ফাঁড়ি পুলিশের অভিযানে বিভিন্ন গ্রাম থেকে ৪জন ওয়ারেন্টভুক্ত আসামি আটক হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টার সময় তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের মৃত মিষ্টি জোয়ার্দ্দারের পুত্র আরফিন জোয়ার্দ্দার, মহসিন আলীর পুত্র খোকন মিয়া, জলিলের পুত্র রবজেল ও একই ইউপির গহেরপুর গ্রামের মৃত ছাত্তার হোসেনের পুত্র গফুর হোসেনকে আটক করে। এইআই লিটন গাজী জানান, আসামি ৪জনই বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। গতকাল শুক্রবার সকালে আসামি গুলোকে চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করেছে বলে জানাগেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)