শিশুদের সাথে সমাবেশে অংশ নিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম

আপলোড তারিখঃ 2022-08-17 ইং
শিশুদের সাথে সমাবেশে অংশ নিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সাথে সমাবেশে অংশ নিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবা। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করার জন্য পুলিশ সুপার বিদ্যালয় প্রাঙ্গনে যান। সেখানে কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সমাবেশ দেখে পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবা শিশুদের সাথে সমাবেশে অংশ নেন। শিশুদের সাথে জাতীয় সংগীতেও তিনি মুখ মেলান। আনন্দ প্রকাশ করে পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবা বলেন, শিশুদের সাথে সমাবেশে অংশ নিয়ে আজ অনেক ভালো লাগছে। সত্যিই আমি অনেকদিন পর এ আনন্দ পেলাম। এসময় চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ওবায়দুর রহমান চৌধুরী জিপু, আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, 40র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাংবাদিক মেহেরাব্বিন সানভী, চুয়াডাঙ্গার ট্রাফিক পুলিশ পরিদর্শক ফকরুল ইসলাম, আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. ইকলাস হোসেন, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সভাপতি আলিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)