কুড়–লগাছির বীর মুক্তিযোদ্ধা আনছার উদ্দিনের ইন্তেকাল, রাষ্টীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2022-08-17 ইং
কুড়–লগাছির বীর মুক্তিযোদ্ধা আনছার উদ্দিনের ইন্তেকাল, রাষ্টীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। মৃতুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান শেষে গতরাত নয়টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রাম্য কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, আলতাফ হোসেন, আ. রহমান, বদরুল আলম, নুরে আলম, আলাউদ্দিন, সিরাজুল ইসলাম, মশিউর রহমান, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে, তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)