কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার সমন্বয় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-08-17 ইং
কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার সমন্বয় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন লোকমোর্চার সভাপতি হেলাল উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চার সহসভাপতি আশরাফুল হক, ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি সহিদ বিশ্বাস, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শওকত আলী। আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আহম্মদ আলী, ইউপি সদস্য আলমগীর হোসেন, মহিলা ইউপি সদস্য সুমাইয়া খাতুনসহ লোকমোর্চার সকল সদস্য। সভায় হতদরিদ্র, বয়স্কভাতা, বিধবাভাতাসহ বিভিন্ন বিষয়ে কীভাবে তাদের পাশে থেকে সহায়তা করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়ক ফরহাদ হোসেন টিটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)