দর্শনায় কেরুজ মন্দিরে শুরু হচ্ছে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান-২০২২

আপলোড তারিখঃ 2022-08-17 ইং
দর্শনায় কেরুজ মন্দিরে শুরু হচ্ছে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান-২০২২ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ পূজা মন্দিরে শুরু হচ্ছে ২৪ প্রহরব্যাপী ৬৯তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান-২০২২। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় শ্রীমদ্ভগবত পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন বাসনা প্রদীপ প্রজ্জলন ও মহানামযজ্ঞের শুভ অধিবাস। শুক্রবার অরুনদয় থেকে শনিবার, রবিবার, ২২.০৮.২২ ব্রহ্ম মুহূর্তু পর্যন্ত চলবে ২৪ প্রহরব্যাপী অখ- শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। সোমবার মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ নগরকীর্তন, দুপুর ১২টায় গোষ্ঠ ভোগ আরতিসহ মহাপ্রভুর ভোগরাগঅন্তে মহাপ্রসাদ বিতরণ ও ভক্ত নারায়ণ সেবার মধ্যদিয়ে শেষ হবে এ যজ্ঞানুষ্ঠান। অনুষ্ঠানে নামামৃত পরিবেশনায় করবেন বিভিন্ন জেলার পাঁচটি দল। ফরিদপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ সম্প্রদায়, মাগুরার রাধা শ্রী সম্প্রদায়, গোপালগঞ্জের নব অঞ্জলী সম্প্রদায়, মাগুরার নিতাই গৌর সম্প্রদায়, ঝিনাইদহের ঠাকুর অধিকার সম্প্রদায় ও ঝিনাইদহের রাধা রমন সম্প্রদায়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ পাদপদ্ম শরনম এই তমসাচ্ছন্ন মায়াভরা পৃথিবীতে মানবতার জয়গানে বিশ্ববাসীকে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতেই ধর্মের জয়গান। অথচ বিরাট সংসারের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে হিংসা বিদ্বেষ আর সংঘাতের প্রতিচ্ছবি। তাই জগৎ মঙ্গলার্ধে বিগত বছরগুলির ন্যায় এবারও কেরুজ জয় দূর্গা মহাপ্রভূ সম্প্রদায় মন্দিরে হরিভক্তি পরায়নাধু ভক্তবৃন্দের প্রয়াসে কেরুজ মন্দিরাঙ্গণে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী অখ- তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন করেছে হরিনাম সংকীর্ত্তন। অনুষ্ঠানে সেবাইত মনোরঞ্জন গোস্বামী ও গীতা পাঠক শ্রী নিত্যানন্দ চক্রবর্তী, পুরোহিত কেরুজ পূজা মন্দির মহানাম পরিবেশন করবেন। ভক্তসজনেকে মহানামযজ্ঞানুষ্ঠানে সবান্ধবে নিমন্ত্রণ জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি শ্রী নারায়ণ কুমার সরকার, সহসভাপতি শ্রী দিপেন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক নমিতা রাণী মালাকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)