আলমডাঙ্গায় বেশি দামে সার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি

আপলোড তারিখঃ 2022-08-17 ইং
আলমডাঙ্গায় বেশি দামে সার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কৃষকদের কাছে রাসায়নিক সার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশ পণ্য তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলার পৃথক এলাকায় এই অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে রাসায়নিক সার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছে, এমন তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা বাজারের হাফিজ মোড়ে মেসার্স জনির উদ্দীন এন্ড ব্রাদার্সে গিয়ে দেখা যায় ইউরিয়া সার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া একই এলাকায় অপর দুটি প্রতিষ্ঠান মেসার্স মুসলিম বেকারি ও মেসার্স কনা আইসক্রিম ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকরভাবে পণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)