দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মোটরসাইকেল চালককে জরিমানা

আপলোড তারিখঃ 2022-08-17 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মোটরসাইকেল চালককে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেলের কাগজপত্র না থাকার অপরাধে ছয়জনের ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। গতকাল মঙ্গলবার বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন তিনি। জানা যায়, দামুড়হুদা উপজেলার মেইন রাস্তায় কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৬৬ ধারায় ছয়জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে অভিযুক্ত ছয়জন জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সার্টিফিকেট অফিসার জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)