নাঈমের কোদালের কোপে সুমন জখম

আপলোড তারিখঃ 2017-07-14 ইং
নাঈমের কোদালের কোপে সুমন জখম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা কয়রাডাঙ্গায় খেলার মাঠে দু’কিশোরের বাকবিতন্ডা ক্ষীপ্ত নাঈমের কোদালের কোপে সুমন জখম নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা পশ্চিমপাড়ায় গাদন খেলার ঘরকাটা নিয়ে দু’কিশোরের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে কিশোর নাঈমের কোদালের কোপে কিশোর সুমন জখম হয়েছে। এসময় স্থানীয়রা কিশোর সুমনকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, গতকাল বিকেলে কয়রাডাঙ্গা পশ্চিমপাড়ায় স্থানীয় খোলা মাঠে মতিয়ার রহমানের পুত্র সুমন পারভেজ (১৫) বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিলো। এসময় একই গ্রামের মৃত ইলিয়াছ ঠাকুরের পুত্র নাঈম ইসলাম (১৫) একটি কোদাল নিয়ে মাঠের মধ্যে গাদন (গাদি) ঘরে দাগ কাটা শুরু করতে গেলে সুমন নিষেধ করে। একপর্যায়ে দু’জনের বাকবিতন্ডা বাধে। এসময় নাঈম ক্ষীপ্ত হয়ে তার হাতে থাকা কোদাল দিয়ে সুমনকে আঘাত করে। আত্মরক্ষার্থে হাত দিয়ে কোদালের কোপ ঠেকাতে গেলে হাতের তালু কেটে সে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তার হাতে ৮টি সেলাই করা হয়। এদিকে কিশোরদ্বয়ের মারামারির ঘটনা নিয়ে উভয়ের পরিবারের মধ্যে পাল্টা উত্তেজনা সৃষ্টি হয়। অবশ্য কোন পক্ষই থানায় অভিযোগ করেননি বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)