চুয়াডাঙ্গায় অহরহ চুরি হচ্ছে সাপ্লাই পানির মিটার!

আপলোড তারিখঃ 2022-08-15 ইং
চুয়াডাঙ্গায় অহরহ চুরি হচ্ছে সাপ্লাই পানির মিটার! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তত ১৫টি বাসা থেকে পৌরসভার সাপ্লাই পানির জন্য সরবরাহকৃত পানির মিটার চুরি হয়েছে। গত শনিবার দিবাগত রাতের আধারে সঙ্গবদ্ধ চোরেরা এই মিটারগুলো চুরি করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র বলছেন, চুরির ঘটনা যাতে না ঘটে, সে জন্য গ্রাহকদের সচেতন হতে হবে। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভায় প্রায়ই পানির মিটার চুরি হয়। বিভিন্ন ওয়ার্ডে এ ঘটনা মাঝেমধ্যেই ঘটছে। বেশ কিছুদিন আগেই চুয়াডাঙ্গা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ তাঁর ওয়ার্ড এরিয়া থেকে চোরাই মালামালসহ এ চক্রের কয়েকজন সদস্য আটক করেছিল। সে সময় তাদেরকে আইনে সোপর্দ করা হলেও পরবর্তীতে আবারও এ চোর চক্রটি চুরি কার্যে সক্রিয় হয়ে ওঠে। চুয়াডাঙ্গা রেলপাড়া থেকে পানির মিটার চুরি হয়ে যাওয়া কয়েকজন বাসিন্দা বলেন, অকার্যকর মিটারগুলো চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছে। আমরা নিয়মিত পানির বিলও পরিশোধ করছি। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। এই চক্রটি নাকি ইতঃপূর্বেও এ ধরণের ঘটনা ঘটিয়েছে। তবে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযোগটি আসা উচিত চুয়াডাঙ্গা পৌরসভা থেকে। যেহেতু এটি চুয়াডাঙ্গা পৌরসভার নিজস্ব সম্পত্তি। পানির মিটার চুরি বিষয়ে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, ‘আমার টার্মের আগেই এডিবির মাধ্যমে ইউজিপি থ্রি প্রজেক্টের আওতায় চুয়াডাঙ্গা পৌরসভায় পানি সাপ্লাইয়ের মিটার স্থাপন করা হয়। তবে নানা জটিলতার কারণে এই মিটারগুলো পানি সাপ্লাইয়ের কাজে ব্যবহৃত হচ্ছে না।’ এটি পৌরসভার নিজস্ব সম্পদ, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব চুয়াডাঙ্গা পৌরসভারই? এমন প্রশ্নের জবাবে মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, প্রজেক্টের নিজস্ব ব্যবস্থাপনায় মিটারগুলো দৃশ্যমান করে রাখতে হবে বাসা-বাড়ির বাইরে। সেভাবেই মিটারগুলো স্থাপন করা হয়েছিল। এগুলো সংরক্ষণের জন্য যে পরিকল্পনা দরকার সেটি গ্রহণ করা হয়নি। বিধায় এটি একের পর এক চুরি হতেই আছে। চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে ইতঃপূর্বে একাধিকবার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) আব্দুর রশিদ বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবির) ইউজিপি-৩ প্রজেক্টের অধীনে চুয়াডাঙ্গা পৌরসভার ৬১২৫টি মিটার স্থাপন করা হয়। প্রজেক্টের নিয়ম অনুসারে এটি বাইরে স্থাপনের নির্দেশ থাকলেও এ মিটারগুলো ব্যবহার করে চুয়াডাঙ্গা পৌরসভার কোনো বাসা-বাড়িতে পানি সাপ্লাই করা হচ্ছে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)