মেহেরপুরে মাদক সেবনের অভিযোগে যুবকের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-08-15 ইং
মেহেরপুরে মাদক সেবনের অভিযোগে যুবকের কারাদণ্ড ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:মেহেরপুরে মাদক সেবনের অভিযোগে সাগর খাঁন নামের এক যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাগর খাঁন বামনপাড়া গ্রামের জাহির খাঁনের ছেলে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃতে একটি দল অভিযান চালিয়ে সাগর খাঁনকে মাদক সেবনের সময় আটক করেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন জানান, সাগর খাঁন দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(খ) ধারায় তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)