ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল ও শাহিদুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ডিলিংস লাইসেন্স না থাকায় অত্যাবশকীয় আইন ২৫৬ এর ১২ ধারা মোতাবেক শাহীন সাইকেল স্টোরকে দুই হাজার টাকা ও মায়ের দোয়া মেশিনারিজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল জানান, গার্মেন্টস, সিমেন্ট, সিগারেট, দুগ্ধজাত, সুতা, স্বর্ণের ফিটিংস এর পণ্যের জন্য ডিলিংস লাইসেন্স প্রয়োজন। প্রথমে অনেককে সতর্ক করা হয়েছে। এটা নিয়মিত অভিযানেরই একটা অংশ। এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পেশকার আসমান আলী। আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকশ দল।
