নিজের মেয়েকে পাশবিক নির্যাতন, পিতাকে পুলিশে সোপর্দ

আপলোড তারিখঃ 2022-08-15 ইং
নিজের মেয়েকে পাশবিক নির্যাতন, পিতাকে পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ফুফুর বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে নিজের পিতা দুই বছর ধরে কিশোরী মেয়েকে (১৩) পাশবিক নির্যাতন চালিয়ে আসছে। এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালের এক সাবেক নার্স দিয়ে গর্ভপাত ঘটানো হয়। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি গ্রামে। এ ঘটনায় লম্পট পিতা রাশেদকে জুতার মালা গলায় দিয়ে গতকাল রোববার বিকেলে পুলিশে সোপর্দ করেছে জনতা। পেশায় দর্জি লম্পট রাশেদ পবহাটি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, রাশেদ শহরের উপ-শহরপাড়ায় বিয়ে করে। তার একাধিক স্ত্রী রয়েছে। কিশোরী মেয়েটি ঝিনাইদহ শহরের উপ-শহর পাড়ার রাকিব উদ্দীন হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। মেয়েটির ভাষ্যমতে, পঞ্চম শ্রেণিতে পড়ার অবস্থায় থেকে তার পিতা তাকে যৌন নিপীড়ন চালিয়ে আসছে। বিভিন্ন সময় ফুফুর বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ঘুমের ওষুধ সেবন করিয়ে নিজের কিশোরী মেয়েকে মাসের পর মাস পাশবিক নির্যাতন করে আসছিল রাশেদ। একপর্যায়ে মেয়ে গর্ভবতী হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালের এক সাবেক নার্স দিয়ে গর্ভপাত ঘটানো হয়। ঘটনাটি জানাজানি হয়ে পড়লে গতকাল রোববার বিকেলে পবহাটি ও উপ-শহরপাড়ার বাসিন্দরা ফুসে ওঠে। তারা রাশেদকে ধরে গলায় জুতার মালা পরিয়ে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করে। সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। লম্পট রাশেদ পুলিশ হেফাজতে রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)