ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী:চুয়াডাঙ্গা সদর উপজেলার বলদিয়া গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে অভিমানে পাঁচদিন যাবত নিরুদ্দেশ হয়েছে এক স্ত্রী। মায়ের ফিরে আসার প্রহর গুনছে ৪ ছেলে-মেয়ে।
জানা গেছে, তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বিশ্বাসপাড়ার আব্দুল কাদেরের ছেলে রশিদের (৪০) সাথে ২২ বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের শুকুর আলীর মেয়ে চান্দিনার (৩৫)। বিয়ের পর তাদের সংসারজুড়ে তিন মেয়ে ও একটি ছেলে সন্তান হয়। যার মধ্যে বড় মেয়ের দেড় বছর পূর্বে বিয়ে হয়। গত মঙ্গলবার রাতে স্বামীর সাথে নতুন ঘর করা নিয়ে ঝগড়া হয় চান্দিনার। পরদিন সকালে স্বামী মাঠে কাজ করতে গেলে চান্দিনা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়। মাঠ থেকে বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বামী রশিদ। সম্ভব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না হয়ে হতাশাগ্রস্ত অবস্থায় তার ফিরে আসার প্রহর গুনছে স্বামী ও ৪ ছেলে-মেয়ে।
চান্দিনার স্বামী ও প্রতিবেশীরা জানান, চান্দিনার সামান্য মানসিক সমস্যা আছে। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন, তবে ০১৯৪০-৯৬৫৬৭৪, ০১৯৫৯-৭২৯৪৮০, ০১৯৩৯-১৫০০১৬ মোবাইলগুলোতে যোগাযোগ করার অনুরোধ জাানিয়েছেন তার স্বামী।
