গাংনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

আপলোড তারিখঃ 2022-08-15 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের বটতলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল চাপায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সফেদা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সফেদা খাতুন গোপালনগর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, সফেদা খাতুন গতকাল রোববার সকালে বাপের বাড়ি যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে। ঘটনার সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল চালক ও আহত সফেদাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সফেদার অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করেন তাহলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)