জাতীয় শোক দিবস উপলক্ষে ভাংবাড়িয়া ইউনিয়ন আ.লীগের প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2022-08-13 ইং
জাতীয় শোক দিবস উপলক্ষে ভাংবাড়িয়া ইউনিয়ন আ.লীগের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি নাহিদ হাসনাত সোহাগ। বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন মন্ডল, আশরাফুল আলম মুঞ্জিল, আমিরুল ইসলাম, আনিছুজ্জামান, শাহাবুল হক, আব্দুর রাজ্জাক, সোয়েব উদ্দীন, আসমান হাকিম, মিন্ন্রুল ইসলাম, জামাল উদ্দীন, আমিনুল পরামানিক, আব্দুল মালেক, বিল্লাল মেম্বার, সোহাগ, জাহিদুল ইসলাম, নুরুল হক, নুরুল ইসলাম, ওদুদ, ফয়সাল, মাহফুজুর রহমান রন্টু, মারফত আলী, শাহিবুল, মহিদুল ও মোজাম আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)