আলমডাঙ্গায় কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-08-13 ইং
আলমডাঙ্গায় কবিতা পাঠের আসর অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ও সাহিত্য পরিষদের আয়োজনে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের হলরুমে অত্র পরিষদের সভাপতি, শিক্ষক ও কবি এম জামিরুল ইসলাম খান জামিলের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদ সভাপতি শিক্ষক ও কবি ওমর আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কবিতা আবৃত্তি করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কবি আ.ফ.ম সিরাজ সামজী। এছাড়া কবিতা আবৃতি করেন মহসীনুজ্জামান চাঁদ, কবি গোলাম রহমান, কবি আলতাফ হোসেন, কবি মিজানুর রহমান, কবি আব্দুল খালেক, অহর আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শোক দিবস উপলক্ষে কবিতা পাঠের আসর হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও প্রতি শনিবার বিকেলে সাহিত্য আসর অব্যাহত থাকবে। এজন্য সকল লেখিয়েদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)