ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু:ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নে ১৫আগস্ট উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান নাজমুল হুদা তুষারের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারি, মুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা শোক দিবসের বিভিন্ন তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন।
