ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের নজির প্লাজার বিপরীতে হালসোনা নামক গলিতে সরকারি জমির উপর পাকাঁ দোকানঘর নির্মাণ করার সময় আদালতের আদেশে দামুড়হুদা মডেল থানা পুলিশ কাজ বন্ধ করে দিয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে নির্মাণের কাজ চলাকালীন সময়ে এ কাজ বন্ধ করে দেয় পুলিশ।
জানা গেছে, দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গার ৯ নম্বর মৌজায় আর.এস-৮১৪ খতিয়ানে ও আর.এস-১৩৪৯ দাগে ১.৬৫ একর মধ্য. ০২ একর রাস্তার জমি। যার মালিক বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনার চুয়াডাঙ্গা। উল্লেখিত জমিটি দীর্ঘ ৮০ বছর যাবত মহল্লাবাসীর লোকজন তাদের রাস্তা হিসাবে ব্যবহার করে আসছে। হঠাৎ করেই এ সরকারি রাস্তাটি জোর করে দখল করে নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মৃত ফজলুল হক ওরফে ফলেহার ডাক্তারের ছেলে শফিকুল ইসলাম লাল্টু পাকা দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। যার ফলে মহল্লার শত শত বসবাসকারি জনগনের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৮ই আগষ্ট) মৃত আব্দুল হালিমের ছেলে মুনতাসির মিলন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট চুয়াডাঙ্গার আদালতে একটি পিটিশন দাখিল করেন। যার পিটিশন ননম্বর -২০১/২২। বিজ্ঞ আদালত নালিশকৃত জমিটিতে নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করেন। গতকাল শনিবার লাল্টু নির্মাণ কাজ শুরু করলে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দামুড়হুদা মডেল থানা পুলিশ তা বন্ধ করে দেয়।
