সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গাংনীর আবুল কালাম আজাদ নিহত

আপলোড তারিখঃ 2022-08-13 ইং
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গাংনীর আবুল কালাম আজাদ নিহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের আবুল কালাম আজাদ (৪০) সৌদি প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তার পরিবার সুত্রে জানা যায়, আজাদ গতকাল (শুক্রবার) ছুটির দিন থাকায় জুম্মার নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন এমন সময় আজাদ রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আজাদের লাশ বর্তমানে সৌদি হাসপাতালে হিমঘরে রাখা আছে। আজাদের পরিবার জানান, সেখানে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে সৌদি আইন অনুযায়ী লাশ দেশে পাঠানো হবে তবে কিছুদিন সময় লাগবে। আবুল কালাম আজাদ বেতবাড়ীয়া গ্রামের মো. আলেক হোসেনের ছেলে। আজাদ গত ৭ দিন হলো সহড়াতলা আকবার হোসেনের মেয়ের সাথে মোবাইলের মাধ্যমে বিবাহ করেছে। বর্তমানে তার পরিবারে শোকের মাতম চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)