চুয়াডাঙ্গায় সাংবাদিক ডালিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2022-08-13 ইং
চুয়াডাঙ্গায় সাংবাদিক ডালিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মেধাবী সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা শহরের বিভিন্ন মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। শহরের জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদ, জেলা মডেল মসজিদ, শহীদ হাসান চত্বরের থানা মসজিদ ও জ্বীনতলা মল্লিকপাড়া জামে মসজিদে এসব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা মডেল মসজিদে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, নেজারত ডেপুটি কালেক্টর জাকির হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক সময়ের সমীকরণ-এর বার্তা সম্পাদক ও নাগরিক টিভির প্রতিনিধি হুসাইন মালিক, যমুনা টিভির প্রতিনিধি জিসান আহমেদ, প্রয়াত সাংবাদিক ডালিমের সন্তান হাসান শাহরিয়ার অপূর্বসহ আত্মীয়-স্বজনেরা। এছাড়া অন্যান্য মসজিদেও সাংবাদিক ডালিমের স্বজন, সহকর্মী, শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন। এসময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। উল্লেখ্য, গত বছরের ১২ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরিফুল ইসলাম ডালিম। ৩৯ বছর বয়সী ডালিম কাজ করেছেন প্রতিষ্ঠিত প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে। সবশেষ তিনি যমুনা টেলিভিশন, দৈনিক দেশ রুপান্তর ও ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া দৈনিক আকাশ খবরের নির্বাহী সম্পাদক দায়িত্ব পালন করছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)