ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: শোকাবহ-রক্তাক্ত আগস্ট উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সারাটাজীবন মানুষের কথা ভেবেছেন। জীবনে বহুবার কারাবরণ করেছেন। তাঁর প্রত্যেকটি সময়ের চিন্তা ছিল বাংলার মানুষের উন্নয়নের। তিনি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তাকে সপরিবারে হত্যা করা হয়। এই আগস্টেই বারবার শত্রুরা ষড়যন্ত্রে লিপ্ত হয়। সকল ষড়যন্ত্র প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় তিনি আরও বলেন, আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।
কর্মী সভায় জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষক লীগের সহসভাপতি সলিল মল্লিক, আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সবার মাঝে তবারক বিতরণের মধ্যদিয়ে কর্মী সভার সমাপনী হয়।
