ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে ডাকবাংলা চত্বরের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ঝণ্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দীন বগা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মদ রিংকুসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ।
